ব্রেকিং নিউজঃ

তুরস্ক প্রেসিডেন্টের হুমকি: সর্বত্র সিরিয় সৈন্যদের উপর হামলা হবে

আর একটিও তুর্কি সৈন্যের গায়ে আঁচড় লাগলে সিরিয়ার রেহাই নেই বলে কড়া হুশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আর একটি তুর্কি সৈন্যের গায়ে আঁচড় লাগলে সিরিয়ার রক্ষা নেই। খবর সংবাদ সংস্থা রয়টার্স।

বুধবার তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় ভাষণে এরদোয়ান বলেন, অমি ঘোষণা করছি যে এখন থেকে একজন তুর্কি সৈন্যও যদি আহত হয়, তাহলে সিরিয়ার যে কোনো জায়গায় তাদের সৈন্যদের ওপর আঘাত করা হবে।

গত ১০ দিনে ইদলিবে বিদ্রোহীদের টার্গেট করে সিরিয় সৈন্যদের হামলায় কমপক্ষে ১২ জন তুর্কি সৈন্য নিহত হবার ঘটনায় ভয়ানক ক্ষেপে গেছে তুরস্ক।

ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, যে কোনো জায়গায়, যেকোন পন্থায় হোক সিরিয় সৈন্যদের উপর হামলা করা হবে। এ হামলা আকাশ পথে হোক আর স্থলপথে, কোনোরকম দ্বিধা ছাড়াই ব্যবস্থা নেওয়া হবে। খবর-বিবিসি।

বিবিসি প্রকাশিত সংবাদে বলা হয়, গত বছর রাশিয়া এবং ইরানের সাথে একটি সমঝোতার ভিত্তিতে, ইদলিবে স্থিতাবস্থা বজায় রাখতে তুরস্ক ১২টি ‘সামরিক পর্যবেক্ষণ’ ছাউনি স্থাপন করে। এই ছিউনিগুলোর বেশ কয়েকটি এখন সিরিয় সেনাবাহিনী ঘিরে ফেলেছে।

প্রথমবারের মত সরাসরি রাশিয়ার তীব্র সমালোচনা করে তিনি বলেন, রাশিয়া ইদলিবে গণহত্যা চালাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930