ব্রেকিং নিউজঃ

সোমবার নয়, বৃহস্পতিবার থেকে ‘সর্বাত্মক লকডাউন’

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউনের কথা জানানো হলেও সে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে পরবর্তী ৭ দিন সারাদেশে সর্বাত্মক লকডাউন চলবে। সোমবার থেকে চলবে সীমিত লকডাউন।

শনিবার (২৬ জুন) রাতে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের কঠোর লকডাউনের কথা জানান।

তিনি বলেন, জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।

এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আগামী ২৮ তারিখ থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ দেব। এরপর প্রয়োজন হলে সেটা আমরা বাড়াব।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930