ব্রেকিং নিউজঃ

হজের অনুমতি পাওয়া ৬০ হাজার সৌভাগ্যবানের নাম জানাবে সৌদি

চলতি বছর হজের অনুমতি পাওয়া ৬০ হাজার সৌভাগ্যবান ব্যক্তির নামের তালিকা শুক্রবার প্রকাশ করবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, চলতি বছর হজ করার জন্য যারা অনুমতি পেয়েছেন, তাদের তালিকা শুক্রবার প্রকাশ করা হবে।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের নাগরিক এবং সে দেশে বসবাসরতদের কাছ থেকে সব মিলিয়ে ৫ লাখ ৪০ হাজার আবেদন জমা পড়েছিল।

তাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তিকে বাছাই করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, নির্বাচিত হাজিরা দুপুর ১টা থেকে বুকিং এবং পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন।

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে সৌদি আরব চলতি বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দেওয়ার কথা জানিয়েছিল।

শর্ত ছিল— হজ করতে হলে সৌদি আরবের নাগরিক হতে হবে অথবা সে দেশে বসবাস করতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930