ঢাকার বাইরে করোনায় দুই বিভাগে মৃত্যু ৫১
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে দুই বিভাগ খুলনা ও রাজশাহীতে মৃত্যু হয়েছে ৫১ জনের। বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এতথ্য জানা গেছে।
নিহতদের মধ্যে খুলনা বিভাগে ২৫ এবং রাজশাহী বিভাগে ২৬ জন রয়েছেন।
খুলনা বিভাগের মধ্যে যশোরে ১০ জন, কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭ জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, সাতক্ষীরায় ২ জন এবং মেহেরপুরে ১ জন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৬০ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮২৯ জনের। মারা গেছেন ২২৮ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ২৮৪ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৯৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১২৯ জন এবং মারা গেছে ৬৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৮৫ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৫০ জনের। এ সময় মারা গেছেন ১১৯ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৯ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৫২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪২৩ জন। মোট মারা গেছেন ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৪ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪২৬ জনের। এ সময় মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২২৩ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭১১ জন। এ সময় মারা গেছেন ৭৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৬ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮০১ জন। এ সময় মারা গেছে ১৭৩ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৮ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৩৭ জনের। এ সময় মারা গেছেন ৮১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৫ জন। আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৩৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৪ জন।
অন্যদিকে করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে।এছাড়া এই বিভাগের বগুড়া জেলায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে।
দেশে ভাইরাসটির সংক্রমণ শুরুর পর এটিই রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে সর্বোচ্চ মৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে।
রাজশাহী মেডিকেলে মৃত ১৮ জনের মধ্যে ৮ জন নারী, অন্যরা পুরুষ। এ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬৩ জনের, যার মধ্যে ১৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা পজিটিভ এসেছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান শামীম ইয়াজদানী।
এই বিভাগের বগুড়া জেলায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৯৮ জন।
