ব্রেকিং নিউজঃ

করোনা প্রতিরোধে নেইমারের ৭ কোটি টাকা অনুদান

চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত বিশ্বের ১৯৯টি দেশ। ইতোমধ্যে এই করোনা মহামারীতে সংক্রমণে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৭৩৯। আর মারা গেছে ৫৪ হাজার ৪৫।

এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবিলায় এগিয়ে আসছেন ক্রীড়াবিদরা। এবার সেই তালিকায় যোগ হলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রও।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইউনিসেফকে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার টাকা) দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

ব্রাজিলিয়ান টেলিভিশন শো ‘ফোফোকালিজান্দো’র বরাতে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’।

জানা গেছে, নেইমারের দান করা অর্থ দিয়ে ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

এর আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে অর্থ দান করেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। তাদের দান করা অর্থ ১ মিলিয়ন ইউরো দিয়ে স্পেনে করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031