ব্রেকিং নিউজঃ

গ্রেফতার সাংবাদিকদের মুক্তি দাবি

ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে কার্যনির্বাহী কমিটির সভায় অবিলম্বে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী  ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

সভার ডিইউজে নেতৃবৃন্দ,  বিএফইউজের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজিসহ গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তি, প্রথম আলোর  জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার,দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি,চ্যানেল ওয়ানসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, সাংবাদিকদের বকেয়া পাওনাদি পরিশোধ, চাকুরিচ্যুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল এবং ঈদের আগে সাংবাদিকদের বেতনাদি ও বোনাস পরিশোধের দাবি জানান।

বুধবার (২৩ জুন) ডিইউজে কার্যালয়ে ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতি  অনুষ্ঠিত সভায়  নেতৃবৃন্দ এসব দাবি জানান। সভায় অন্যদের মধ্যে ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, কোষাধ্যক্ষ গাজী আনোয়ারুল হক (গাজী আনোয়ার), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জনকল্যান সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম জেসমিন জুঁই, রফিক লিটন, টাইম নিউজের ইউনিট চিফ আবুল কালাম আজাদ, অন্যদিগন্তের ইউনিট চিফ মোহাম্মদ মাসুদ, সমাচার ইউনিট চিফ আবু হানিফ, দিনের আলোর ইউনিট চিফ জুলফিকার হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930