ব্রেকিং নিউজঃ

দেশে ২৪ ঘন্টায় করোনায় সাড়ে ৪ হাজারের বেশি শনাক্ত, মৃত্যু ৭৮

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬জন।এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।

সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন। ২৪ ঘন্টায় দেশে ২৪ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ।

এর আগে রোববার দেশে করোনায় ৮২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৩ হাজার ৬৪১ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৮২ হাজার ৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৩২৫ জন। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস।

প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৮২ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯২ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ২৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ২২৯ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৮ লাখ ৮২ হাজার ৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৩২৫ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৬ হাজার একজন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ১৬৬ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৯২৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ এক হাজার ৯১৮ জনের। চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৫৭ হাজার ৩১১ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ৭৩৮ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৭০ হাজার ২৯৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪৯ হাজার ১৮৫ জন। আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31