ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য সচিবকে গাঁজা সেবনের অফার!

পার্কে হাঁটতে গিয়ে গাঁজা সেবনের অফার পেয়েছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

জেলা প্রশাসক থাকাকালীন তার সঙ্গে এ ঘটনা ঘটেছিল বলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্য সচিব বলেন, আমি এক সময় একটি জেলার জেলা প্রশাসক ছিলাম। একদিন সন্ধ্যার পর পার্কে হাঁটতেছিলাম। তখন দেখি তিন চারজন একত্রে বসে গান গাইতেছে।

গানের কথা ছিল এরকম- ‘গাঁঞ্জা খাইয়া শুয়া থাকি, তালগাছের মাথায় বাজার দেখি।’

তিনি বলেন, আমার সঙ্গে বডিগার্ড ছিল। তাকে জিজ্ঞাসা করলাম, ঘটনা কী? সে বলল, ‘স্যার ওখানে যাওয়া যাবে না। ওরা মাদকখোর।’

লোকমান হোসেন বলেন, আমি যেহেতু জেলা প্রশাসক ছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, বাবারা সারা জীবন তো হাট-বাজার মাঠে গিয়ে দেখেছি।

তোমরা তালগাছের মাথায় কেন দেখছ? তারা বলল, ‘আপনিও দুই পুরিয়া খান, আপনিও তাল গাছের মাথায় বাজার দেখবেন।’

স্বাস্থ্য সচিব বলেন, এরপর আমি তাদের বললাম- আর কী কী দেখা যায়? তারা বলে- ‘যদি চার পুরিয়া খান, পাসপোর্ট, টিকিট ভিসা ছাড়া থাইল্যান্ড ব্যাংকক, সিঙ্গাপুর ঘুরে আসতে পারবেন।’

‘তাহলে বুঝুন আমাদের সন্তানদের কী অবস্থা। দেশের উন্নয়নকে ধরে রাখতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।’ সুএ যুগান্তৱ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930