ব্রেকিং নিউজঃ

বাইক চালাতে চালাতে গোসল, জরিমানা গুণলেন দুই আরোহী (ভিডিও)

বাইক চালাতে চালাতে গোসল করছেন দুই আরোহী

ভিয়েতনামে বাইক চালাতে চালাতে গোসল করায় জরিমানা গুণতে হয়েছে দুই আরোহীকে। বাইকে মজা করে এমন কাজ করলেও কেউ একজন তাদের গোসলের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। আর এতেই বাধে বিপত্তি।

ভিডিওতে দেখা গেছে, বেন ইউন প্রদেশের এক রাস্তায় হুন তান কান (২৩) ও আরেক আরোহী বাইকে ছুটে চলেছেন। তাদের দুজনের মাঝখানে পানির বালতি। চলন্ত বাইকে বসে দুজনই মাথায় শ্যাম্পু করে পানি ঢেলে গোসল করছিলেন। পেছনে বসা আরোহী নিজে গোসল করছিলেন। সামনের বসা চালকের গায়েও পানি ঢেলে দিচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর বিবিসির

বাইকের নম্বরপ্লেট থেকে পুলিশ তাদের দুজনকে খুঁজে বের করে।

ট্রাফিক আইন লঙ্ঘন এবং হেলমেট ছাড়া বাইক চালানো ও বাইকে চড়ার দায়ে তাদের দুজনকে ১৮ লাখ ভিয়েতনামি ডং (৮০ ডলারের সমান) জরিমানা করা হয়।

এছাড়া অযোগ্য চালকের কাছে বাইক ভাড়া দেওয়ার দায়ে বাইকের মালিককে ১৪ লাখ ভিয়েতনামি ডং জরিমানা করা হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031