ব্রেকিং নিউজঃ

কাতার ঘোষণা দিলো ৫০০ মিলিয়ন ডলার সহায়তা ফিলিস্তিনকে

ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় বিধ্বস্ত গাজার পুনর্গঠনে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। বুধবার (২৬ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল থানী এবিষয়ে একটি টুইট বার্তা দেন।

বার্তায়, যুদ্ধবিরতিকালীন বিধ্বস্ত গাজার পুনর্গঠনে ৫০০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনে ন্যায়বিচার ও স্থায়ী সমাধানের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থন অব্যাহত রাখবো।

২০০৭ সাল থেকে গাজার শাসন ক্ষমতায় থাকা হামাস ও ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের মাঝে মধ্যস্থতা করে আসছে কাতার। আগের যুদ্ধবিরতিগুলোতেও উপসাগরীয় ধনী আরব রাষ্ট্রটি দখলকৃত ফিলিস্তিনে মানবিকসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে শত শত মিলিয়ন ডলারের সহায়তা প্রদান করেছিলো।

তাছাড়া এবারের যুদ্ধবিরতিতে মূল ভূমিকা পালনকারী মিশরও গত সপ্তাহে গাজা পুনর্গঠনে ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা ও যুদ্ধবিরতিকে দীর্ঘায়িত করার লক্ষে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানায়।

উল্লেখ্য, অনবরত আইন লঙ্ঘন করে যাওয়া অপরাধী অবৈধ রাষ্ট্র ইসরাইল সম্প্রতি গাজাসহ পুরো দখলকৃত ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালায়। উক্ত ধ্বংসযজ্ঞের তারা গাজার বিভিন্ন বড় বড় স্থাপনা গুড়িয়ে দেয় এবং নারী-শিশুসহ শত শত নিরীহ ফিলিস্তিনিকে শহীদ করে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সন্ত্রাসী রাষ্ট্রটির হামলায় ৬৬ জন শিশু ও ৩৯ জন নারীসহ মোট ২৫৪ জন ফিলিস্তিনি শহীদ হওয়ার ঘটনা ঘটে এবং আহতের সংখ্যা সহস্রাধিক।

সূত্র: আল জাজিরা

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031