ব্রেকিং নিউজঃ

অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিয়ে তো একবারই করব

বিয়েটা বারবার পিছিয়ে যাচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। ২০২০ সালের ২১ মার্চ ব্যবসায়ী রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান হয় তার। সে বছরের নভেম্বরেই বিয়ের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা আর হয়নি।

এ ব্যাপারে ফারিয়া বলেন, করোনা পরিস্থিতির কারণেই ঘোষণা অনুযায়ী বিয়েটা করা হচ্ছে না। বিয়ের বিষয়টি আমাদের দুই পরিবার দেখছে। তা ছাড়া এই পরিস্থিতিতে বিয়ে করলে তো অনুষ্ঠান করা যাবে না।

তিনি বলেন, বিয়ে তো একবারই করব, বারবার নয়। সুতরাং আয়োজন করে মনের মতো করেই করতে চাই। এখন ভালো সময়ের অপেক্ষায় আছি। জীবনে একবারই বিয়ে করব, সেটা বেশ ধুমধাম করে করব বলে দেরিতে আপত্তি নেই।

এদিকে আইন পেশায় প্রতিষ্ঠিত হতে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি। অক্টোবর মাসে এলএলবি শেষ হলে ডিসেম্বরে যুক্তরাজ্যে বার অ্যাট ল কোর্সে ভর্তির জন্য আবেদন করবেন। সুযোগ এলে চলে যাবেন পড়তে। অন্যদিকে তার হবু বর রনি রিয়াদ রশীদ নিজের ব্যবসা দাঁড় করাতে ব্যস্ত দিন পার করছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031