ব্রেকিং নিউজঃ

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে তিনি এই ভ্যাকসিন নেন।

এর আগে ৩১ মার্চ একই স্থানে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ওবায়দুল কাদের।

গত ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে দেওয়ার মধ্য দিয়ে।

এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান।  প্রথম দফার টিকা দেওয়া শেষ চলছে দ্বিতীয় ডোজের টিকা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930