ব্রেকিং নিউজঃ

দেশে আরও দুইজন আক্রান্ত, মোট ৫৬

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দুইজনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্ত সংখ্যা হয়েছে ৫৬ জন। তারা দুজনই পুরুষ।

বৈশ্বিক মহামারী নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান এমন তথ্য দিয়েছেন।

আক্রান্ত দুজনের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করলে দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। আল অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে।

তবে কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ডা. হাবিবুর রহমান।

তিনি জানান, ২৪ ঘন্টায় নতুন করে আইসোলেশনে পাঁচজন। বর্তমানে ৭৮জন আইসোলেশনে আছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।

বুধবার প্রথম সংস্থাটি জানায় যে ঢাকায় সীমিত আকারে কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930