ব্রেকিং নিউজঃ

৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ

ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এটি কার্যকর থাক‌বে।

শুক্রবার (২১ মে) আগরতলা ত্রিপুরার বাংলা‌দেশ সহকা‌রী হাইক‌মিশন থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে। এতে বলা হ‌য়ে‌ছে, ভার‌তের স‌ঙ্গে চলমান স্থলসীমান্ত দি‌য়ে যাত্রী‌দের চলা‌ফেরায় নি‌ষে‌ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে।

এরআগে ক‌রোনাভাইরাস প‌রি‌স্থি‌তির কার‌ণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মেয়াদ শেষ হয় গত ৯ মে।এরপর দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়া‌নো হয়, যা আগামী ২৩ মে শেষ হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়াল বাংলাদেশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930