ব্রেকিং নিউজঃ

রংপুরে সাংবাদিক রোজিনার গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সচিবালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকেরা।

রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, সিটি প্রেসক্লাবের জুয়েল আহমেদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, চ্যানেল টুয়েন্টিফোরের রংপুর স্টাফ রিপোর্টার ফখরুল শাহীন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ, রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন প্রমুখ।

সমাবেশে সংহতি জানিয়ে রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিসিএসহ বিভিন্ন প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

প্রেসক্লাব আয়োজিত এ সমাবেশে রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের তীব্র্র নিন্দা জানিয়ে বক্তারা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও তার সহযোগি কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ নিন্দনীয় ও দুঃখজনক। মিথ্যা অভিযোগ দিয়ে রোজিনাকে পুলিশের কাছে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা আরও নিন্দনীয়।

স্বাস্থ্য বিভাগ তাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের তথ্য আড়াল করতে সাংবাদিক রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে সাজানো মামলায় ফাঁসিয়েছে। তাকে পাঁচ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নিপীড়নের এই জঘন্যতম ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031