ব্রেকিং নিউজঃ

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় বিএনপি জনগণের পাশে নেই: ওবায়দুল কাদের

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ও উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১ এপ্রিল) ওবায়দুল কাদের  তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের এই সংকটে বিএনপি নেতারা দেশবাসীর পাশে না দাঁড়িয়ে শুধু সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে। এই সংকটময় সময়ও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আসেনি, সহযোগিতার হাত বাড়ায়নি।’

তিনি বলেন, ‘বিএনপি দেশের  এই দুঃসময়েও  জনগণের পাশে নাই। তারা সরকারের সমালোচনা করে এই সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত।’ এই সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

পদ্মাসেতুর অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর  অগ্রগতিও থেমে নেই। সর্বশেষ পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮ দশমিক ৫০ শতাংশ।’

এদিকে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন হাসপাতালসহ সামাজিক সংগঠনের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা,উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031