ব্রেকিং নিউজঃ

করোনার ভয়ে ধনী ব্যক্তিদের ভারত ছাড়ার হিড়িক

মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে ভারত ছেড়ে যাচ্ছেন দেশটির অনেক ধনী ব্যক্তি।ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরের আগ মুহূর্তে আকাশপথে পরিবারসহ সম্পদশালী ব্যক্তিদের দেশ ছাড়ার হিড়িক পড়েছে।

নিয়মিত ফ্লাইট ছাড়াও ব্যক্তিগত উড়োজাহাজ ও বিশেষ ফ্লাইটে করে দেশ ছাড়েন তারা।

বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ধনীদের অধিকাংশের গন্তব্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে।

এর আগে আরব আমিরাত সরকার ঘোষণা দিয়েছিল, দেশটিতে ভারত থেকে আসা সব ধরনের ফ্লাইট ২৫ এপ্রিল থেকে ১০ দিনের জন্যে স্থগিত করা হবে।

ভারতের চার্টার কোম্পানি এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিশেষ চার্টার ফ্লাইট ও ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দেশ ছাড়ার জন্যে ভারতের ধনীরা রীতিমতো উন্মাদ হয়ে উঠেছেন।’

‘দুবাইতে গত শনিবার আমাদের ১২টি ফ্লাইট ছিল। প্রত্যেকটি ফ্লাইটের সবগুলো আসন ছিল যাত্রীতে ঠাসা।’

সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারত থেকে কমপক্ষে ১২টি বিশেষ ফ্লাইট যুক্তরাজ্যে এসেছে। এমন একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাজ্যে পাড়ি দিতে যাত্রীদের গুনতে হয়েছে ১০ কোটি ৩২ লাখ রুপির বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে রোববার করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৫৪ হাজারের বেশি মানুষের শরীরে। একই সময়ে মারা গেছে দুই হাজার ৮০৬ জন।

গত এক সপ্তাহে ভারতে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ২২ লাখ মানুষের দেহে। মৃত্যুহার বেড়েছে ৮৯ শতাংশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930