ব্রেকিং নিউজঃ

মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনি ব্যবস্থা

করোনার সংক্রমণের এই সময়ে ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সরকার।

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার আরও ৭ দিন কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। এই সময়ে সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে।
‘

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ’

প্রয়োজনে প্রত্যেককে দু’টি মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছে সরকার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930