ব্রেকিং নিউজঃ

আগামী ২৬ এপ্রিল সোমবার খুলতে পারে দোকান-শপিংমল

দোকান-শপিংমল আগামী ২৬ এপ্রিল (সোমবার) থেকে খোলা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

হেলালউদ্দিন বলেন, ‘আগামী রোববার (২৫ এপ্রিল) আমাদের একটা সুসংবাদ হবে। এর ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো। আজকে (২২ এপ্রিল) বাণিজ্য সচিব আমাকে ডেকে নিয়েছেন। তার সঙ্গে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি।  তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন, রোববার আমরা একটা সুসংবাদ পাব।

এর আগে দেশের দোকানপাট, শপিংমল আগামী সোমবার থেকে খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। এমন পরিস্থিতিতে সরকারের উচ্চপর্যায় থেকে দোকান মালিকদের ধৈর্য ধরতে বলা হয়েছে।

এ বিষয়ে হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, সরকারের উচ্চপর্যায়ে আমরা যোগাযোগ করেছি। আশা করা যাচ্ছে, আগামী সোমবার থেকে দোকানপাট খুলে দেওয়া হতে পারে।

তিনি জানান, আগামী সোমবার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দিতে আমি সরকারের শীর্ষ মহলকে অনুরোধ করেছি। সেজন্য আগামী রোববার একটি ঘোষণা দেওয়ারও অনুরোধ জানিয়েছি। আশা করছি, রোববার আমাদের একটি ভালো খবর দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930