ব্রেকিং নিউজঃ

করোনার টিকা পেতে চীনা উদ্যোগে রাজি বাংলাদেশ

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা সংগ্রহে রাখার জন্য ছয়টি দেশকে নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন করতে চায় চীন। যেটার নাম দিতে চায় সাউথ এশিয়া স্টোরেজ ফর কোভিড ফ্যাসিলেটেড ভ্যাকসিন। এই প্লাটফর্মে যুক্ত হতে রাজি হয়েছে বাংলাদেশ।

এই প্লাটফর্মে বাংলাদেশ ছাড়া আরও চারটি দেশ আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনার টিকা সংগ্রহে রাখার জন্য ছয়টি দেশকে নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন করতে চায় চীন। যেটার নাম দিতে চায় সাউথ এশিয়া স্টোরেজ ফর কোভিড ফ্যাসিলেটেড ভ্যাকসিন। যেন জরুরি প্রয়োজনে এই জোট রাষ্ট্রগুলো টিকা পায়।ইতোমধ্যে চীনের এ উদ্যোগে বাংলাদেশসহ অন্য দেশগুলোও সম্মতি দিয়েছে।এটাতে মোটামুটি ছয়টি দেশ সম্মত হয়েছে, এ জোটের কাজ হবে কোভিড ভ্যাকসিন সংরক্ষণ করা।তবে এখনো জোটটি চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে।

ড. মোমেন বলেন, ‘যখন যার দরকার হবে এই ফ্যাসিলিটি থেকে তারা ভ্যাকসিনগুলো সংগ্রহ করবে। এটাকে বলছি সাউথ এশিয়া কো–অপারেশন (পারস্পরিক সহযোগিতা)। এখন আমরা চীনের সঙ্গে সম্পর্ক করেছি। চীন আমাদের ভ্যাকসিন দেবে। এ ভ্যাকসিন তারা খুব শিগগিরই দেবে।’

এদিকে ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটি থেকে টিকা পেতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।এভাবে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দুই থেকে তিন মাস টিকা রপ্তানির সুযোগ নেই বলে জানিয়েছে টিকা ভারতের উৎপাদন প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।

তবে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেছেন, বিশ্বব্যাপী করোনার টিকা নিয়ে একটা সংকট রয়েছে। সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি।তবে বাংলাদেশ যেন টিকার কার্যক্রম চালিয়ে যেতে পারে, ভারতের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031