ব্রেকিং নিউজঃ

সরকার উদাসীন না থাকলে করোনার তীব্রতা প্রকট হতো না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের সমন্বিত উদ্যোগে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ‘লকডাউন,’ ‘কোয়ারেন্টাইন’ কিংবা ‘সেলফ আইসোলেশন’ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। নইলে এটি রোধ করা আদৌ সম্ভবপর নয়।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে প্রবাসী বাংলাদেশিসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে অগণিত মানুষের মর্মান্তিক প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে শোক বিবৃতি দিয়েছেন তিনি।

রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, চীন থেকে প্রথম ছড়িয়েপড়া এই মহামারী ভাইরাসরোধে বাংলাদেশ সরকার উদাসীন না-থাকলে এদেশে এর তীব্রতা হয়তো এতো প্রকট হতো না। প্রাণঘাতি করোনা ভাইরাসের ভয়াবহতায় বিশ্ববাসী এখন সীমাহীন আতঙ্কে দিন অতিবাহিত করছেন। করোনা ভাইরাসের মহাআতঙ্কে সমগ্র বিশ্ব এক চরম অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। প্রতিটি মুহূর্তে নতুন আক্রান্ত আর লাশের সারি যেন দীর্ঘ হয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ‘লকডাউন, আইসোলেশন ও সেলফ কোয়ারেন্টিনে সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।’

তিনি আরো বলেন, আশঙ্কা করা হচ্ছে– এই মহামারী আরও কঠিন আকার ধারণ করে বাংলাদেশসহ বিশ্ববাসীকে গ্রাস করতে লাগামহীন হয়ে ধেয়ে আসছে। প্রাণসংহারী এই ভাইরাসের আতঙ্কে বাংলাদেশসহ বিশ্ববাসী চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে।

বিএনপ মহসচিব বলেন,  ‘এই অবস্থার দ্রুত অবসান না-হলে মানবসভ্যতার ভবিষ্যৎ কি হবে তা সহজেই অনুমেয়। বর্তমান পরিস্থিতি সন্দেহাতীতভাবে একটি বৈশ্বিক সমস্যা ও সব রাষ্ট্রের জন্য সেটি জাতীয় সংকট।’

এই মহাসংকট ও দুর্যোগময় পরিস্থিতিতে দেশ এবং জনগণের স্বার্থে সবাইকে যেকোন মূল্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, করোনাভাইরাসের আগ্রাসী ছোবল থেকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া কিংবা বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষকে রক্ষার জন্য মহান আল্লাহর করুণা ভিক্ষা চাইছি।

পাশাপাশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশসহ সারাবিশ্বের বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিশ্বের অগণিত মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

রোববার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত: মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। একইসঙ্গে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031