ব্রেকিং নিউজঃ

বুধবার থেকে বিমান চলবে অভ্যন্তরীণ রুটে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা ফ্লাইটগুলো বুধবার (২১ এপ্রিল) থেকে সীমিত পরিসরে ফের চালু হচ্ছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে তিনি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কোন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট চলাচল করবে এ বিষয়ে প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হবে। আজ রাতের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত ৩ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ এপ্রিল থেকে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930