ব্রেকিং নিউজঃ

অভিনেতা আলমগীর করোনা ভাইরাসে আক্রান্ত

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আলমগীর মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। আলমগীরের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

ফেসবুকে তিনি লেখেন, ‘আলমগীর সাহেবের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো এবং আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা দিচ্ছেন। ওনার মধ্যে দারুণ স্পিরিট দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ্‌, তিনি এখন ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চাইছি। ’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930