ব্রেকিং নিউজঃ

যে যুক্তিতে বাড়ছে সর্বাত্মক লকডাউন

চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সেই মোতাবেক ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের আওতায় থাকছে দেশ।

করোনা সংক্রমণের উর্দ্ধগতিতে মানুষকে সংক্রমণ থেকে দূরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

লকডাউনের সময় বাড়ানোর কারণ সম্পর্কে আজ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শক্রমে লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে।

টেকনিক্যাল কমিটি বলছে ভাইরাসের যে চেইনটি কাজ করছে, লকডাউন অব্যাহত রাখা গেলে সেটি এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, এই পরামর্শ বিবেচনায় রেখে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাড়ানো হয়েছে।

তিনি যোগ করেন, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতিতে আছে। কিন্তু চলমান লকডাউনের কারণে আমরা ইতোমধ্যে সুফল পেতে শুরু করেছি। আমরা মনে করছি এই ধারা অব্যাহত রাখা গেলে সংক্রমণের নিম্নগতি নিশ্চিত করা যাবে।

এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দেন। তিনি এও বলেন যে, ঈদের আগে লকডাউন শিথিল করা হতে পারে।

পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আমরা আজ ভার্চুয়াল বৈঠক করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে চলমান লকডাউন ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত  বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজই এ সিদ্ধান্তের সামারি (সারসংক্ষেপ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930