ব্রেকিং নিউজঃ

৩৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার : ওবায়দুল কাদের

সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। এছাড়া লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে।

রোববার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, পবিত্র রমজানের ত্যাগ ও সংযমের মাসে দরিদ্রদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

বিপন্ন মানুষের পাশে সবার আগে দাঁড়ানো আওয়ামী লীগের সংস্কৃতি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাস রাজনৈতিক দল চেনে না। আমরা প্রতিদিনই মূল্যবান প্রাণ হারাচ্ছি। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দোষারোপের রাজনীতি ছেড়ে, অন্ধ সমালোচনার তীর ছোঁড়া বন্ধ করে সংক্রমণ ঠেকাতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে দেশের গণতন্ত্র নিয়ে নানান কথা বলার আগে নিজ দলের গণতন্ত্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে কাদের বলেন, কথায়, আচরণে, রাজনীতিতে আপাদমস্তক অগণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করে বিএনপি। তাদের হালুয়া-রুটির গণতন্ত্র এখন জনগণ আর চায় না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031