ব্রেকিং নিউজঃ

মার্কিন সিনেটরের দাবি; তালেবানদের সাফল্যের প্রধান কারণ পাকিস্তানের সাহায্য

পাকিস্তানের সাহায্য তালেবানদের সাফল্যের প্রধান কারণ বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর জ্যাক রিড।

তার দাবি, আফগানিস্তানে তালেবানের সাফল্যের প্রধান কারণ পাকিস্তানের মদদ।

তালেবানদের জন্য ‘পাকিস্তানের তৈরি’ করা অভয়ারণ্যগুলো ধ্বংস করতে পারেনি আমেরিকা।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মার্কিন সংসদের উচ্চকক্ষে পাকিস্তানের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেন।

মার্কিন সিনেটর জ্যাক রিড বলেন, নিজের কাজ হাসিল করার জন্য তালেবান ও আমেরিকা উভয় পক্ষের সঙ্গেই তাল মিলিয়ে কাজ করছে পাকিস্তান।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায় আমেরিকা ও তার মিত্র শক্তি ন্যাটো জোট।

আমেরিকার জন্য আফগানিস্তান ছিল তার সবচেয়ে বেশি দিন স্থায়ী সঙ্ঘাত। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে, তাদের ২,৪০০-এর বেশি সৈন্যকে হারিয়েছে।

২০ বছর কেটে গেছে। কিন্তু এখনো তালেবান তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। আর এ লড়ায়ে মার্কিন শক্তির উপর তালেবান নিজেদেরকে বিজয়ী মনে করছে।

দীর্ঘ ২০টি বছরের লড়াইয়ে তাদের একটুও ফ্যাকাসে হয়নি ইসলামী ইমারাত আফগানিস্তানের স্বপ্ন দেখা।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি তালেবানের সাথে এক ঐতিহাসিক চুক্তি সই করে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা।

ওই চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি পূরণ করেনি পেন্টাগন।

চুক্তি অনুযায়ী আগামী ১ মে’র মধ্যে আফগান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করার কথা রয়েছে।

তবে খোদ আমেরিকাই তালেবানের সাথে স্বাক্ষরিত চুক্তি রক্ষা করছে না।

১ মে’র আগের আগে প্রত্যাহার না করে চলতি বছরের ১১ সেপ্টেম্বর সেনা প্রত্যাহারের কথা বলছে আমেরিকার জো বাইডেন প্রশাসন।

এদিকে আমেরিকার পাশাপাশি আফগান থেকে নিজেদের সেনাদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ন্যাটো জোট।

২০টি বছর পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করে একটুও জোড় কমেনি তালেবানদের।

বর্তমানে আফগানিস্তানের অধিকাংশ শহর ও এলাকা তাদের নিয়ন্ত্রণে।

পশ্চিমা শক্তির বিদায়ের সাথে সাথে তারা আফগানের ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930