ব্রেকিং নিউজঃ

আফগানিস্তানে সৈন্য রাখার কোন যুক্তি যুক্তরাষ্ট্রের নেই: বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন আজ আমেরিকানদের উদ্দেশ্যে দেয়া ভাষণে জানাবেন যে যুক্তরাষ্ট্র ১১ ই সেপ্টম্বর নাগাদ আফগানিস্তান থেকে তার সব সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে কারণ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগন আক্রমণের দু দশক পরেও সেখানে থাকার কোন যৌক্তিকতা নেই।

প্রেসিডেন্ট জো বাইডেন আজ আমেরিকানদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে যুক্তরাষ্ট্র ১১ ই সেপ্টম্বর নাগাদ আফগানিস্তান থেকে তার সব সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে কারণ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগন আক্রমণের দু দশক পরেও সেখানে থাকার কোন যৌক্তিকতা নেই।

হোয়াইট হাউজ তাঁর ভাষণের যে উদ্ধৃতি প্রকাশ করেছে সেখানে বাইডেন বলছেন, ” আমরা আফগানিস্তানে গিয়েছিলাম কারণ ২০ বছর আগে ভয়াবহ হামলা চালানো হয়েছিল কিন্তু সেটা কোন যুক্তি হতে পারে না যে আমরা এই ২০২১ সালেও সেখানে কেন থাকব।

বাইডেন বলেন, “আমরা আফগানিস্তানে আমাদের উপস্থিতির সময় বৃদ্ধি কিংবা উপস্থিতিকে সম্প্রসারিত করতে পারি না এই আশায় যে আমাদের সৈন্য প্রত্যাহারের জন্য একটা আদর্শ সময় আসবে”।

যুক্তরাষ্ট্রের এই নেতা বলছেন তিনি হচ্ছেন চতুর্থ প্রেসিডেন্ট যিনি আফগানিস্তানে আমেরিকান সৈন্যের উপস্থিতি তদারকি করছেন এবং সংকল্প প্রকাশ করেন যে তিনি এই দায়িত্ব আর পঞ্চম প্রেসিডেন্টের কাছে চাপিয়ে দেবেন না।

তিনি আরও বলেন, “আমাদের মিত্র এবং সহযোগীদের সঙ্গে, আমাদের সামরিক নেতাদের সঙ্গে, পেশাজীবি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে, কংগ্রেস এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে নিবিড় সলাপরামর্শের পরে, আমি এই উপসংহারে পৌঁছেছি যে এখনই সময় আমেরিকার এই দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটানোর।

তবে তিনি বলেন যুক্তরাষ্ট্র কুটনৈতিক ও মানবিক কর্মকান্ডে আফগানিস্তানে কাজ করে যাবে এবং কাবুল সরকারকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031