ব্রেকিং নিউজঃ

বাংলাদেশি জরিমানা দিয়ে লেবানন থেকে ফিরছেন ৪৭১

লেবানন থেকে এক বছরের জরিমানা ও বিমানের টিকিটের মূল্য পরিশোধ করে দেশে ফিরে আসছেন ৪৭১ বাংলাদেশি। আগামী ১৫ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে তিন দফায় তারা দেশে ফিরবেন। তাদের মধ্যে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন ২৪ জন।

লেবাননে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরুত থেকে এয়ার এরাবিয়ার ৬টি ফ্লাইটে দেশে ফিরবেন ওই ৪৭১ প্রবাসী বাংলাদেশি।

গতকাল মঙ্গলবার রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের হলরুমে নারী-পুরুষ মিলিয়ে ৪৭১ জনের হাতে বিমান টিকিট তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। প্রবাসীরা টিকিট পেয়ে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান।

এ সময় শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘গত পাঁচ মাস ধরে লেবাননে চলমান অর্থনৈতিক অস্থিরতা ও ডলার সংকটের প্রভাব পড়েছে বিদেশি শ্রমিকদের উপর। বেশিরভাগ শ্রমিক চাকরিচ্যুত হওয়ার পাশাপাশি তাদের বৈধতা হারিয়ে স্বেচ্ছায় দেশে যাওয়ার জন্য দূতাবাসের সাহায্য কামনা করেছেন।’

রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, যারা স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক তাদের সবারই নাম নিবন্ধন পর্যায়ক্রমে নেওয়া হবে।

বিমানের টিকিট নিতে আসা বৈধ কাগজবিহীন প্রবাসীরা জানান, লেবাননের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। আগের মতো কাজ পাওয়া যাচ্ছে না। কাজ করলেও মালিক সঠিকভাবে বেতন পরিশোধ করছেন না। কাজ হারিয়ে অনেকেই বেকার সময় পার করছেন। অনেকেই দেশ থেকে টাকা এনে বাসা ভাড়া দিচ্ছেন।

লেবানন প্রবাসীদের একজন বলেন, ‘‘অপেক্ষায় ছিলাম পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এখন আর পারছি না। তাই দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বৈরুত দূতাবাসকে অনুরোধ জানাই যেন আমাদেরকে স্বল্প সময়ে দেশে পাঠানোর ব্যবস্থা করে।’

এর আগে দুই ধাপে বৈরুত দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক প্রায় ৫ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশি দূতাবাসে নাম নিবন্ধন করেছিলেন।

এ নিয়ে তিন দফায় ১ হাজার অবৈধ প্রবাসী দেশে ফেরার সুযোগ পেলেন। আরও প্রায় ২০ হাজার কাগজপত্রবিহীন বাংলাদেশি বৈরুত দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করে দেশে যাওয়ার অপেক্ষায় আছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031