ব্রেকিং নিউজঃ

দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি

গত ২৪ ঘণ্টায় দেশে কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে কারও মৃত্যুও হয়নি।

রোববার (২৯ মার্চ) দুপুরে মহাখালীতে আইইডিসিআরে এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

এ সময় ফ্লোরা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮। সেই সঙ্গে কোভিড-১৯ সংক্রমিত মোট ১৫ জন সুস্থ আছেন বলে গতকালের মতো আজও জানানো হয়েছে। আর মৃত্যুর সংখ্যা ৫ জনই আছে।

অনলাইন ব্রিফিংয়ে ফ্লোরা দেশবাসীকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930