ব্রেকিং নিউজঃ

মৃত্যুর মিছিলে আরও ৯৪ জন, মোট ১১০৭

চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আরও ৯৪ জন মারা গেছে। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত মৃতের সংখা বেড়ে কমপক্ষে ১১০৫ এ দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, হুবেই প্রদেশে আরও ৯৪ জন মারা গেছে। এ নিয়ে এই অঞ্চলেই মৃতের সংখ্যা ১ হাজার ৬৮। এছাড়া হংকং এবং ফিলিপাইনে ১ জন করে মারা গেছে। ফলে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১০৭ জন।

সিএনএন জানিয়েছে, হুবেই প্রদেশে নতুন করে ১ হাজার ৬৩৮ জনের সংক্রমণের ফলে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৬৬। বিশ্বব্যাপী এ সংখ্যা ৪৪ হাজার ১৩৮। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন পরবর্তীতে দেশটির সব প্রদেশের সংখ্যা প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেছে।

এদিকে সিঙ্গাপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানিয়েছে, দেশটিতে আরও এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে দুই বাংলাদেশি অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তারা দুজনেই একই জায়গায় কাজ করতে যেতেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930