ব্রেকিং নিউজঃ

গরমে চুলের বিশেষ যত্ন

চুল বাঁধার স্টাইলের মধ্যে খোঁপা বেশ জনপ্রিয়। শাড়ি কিংবা জমকালো কোনো পোশাকের সঙ্গে তো বটেই, খোঁপা মানিয়ে যায় প্রতিদিনের সাধারণ লুকের সঙ্গেও। গরম আর বৃষ্টির মিশেলে অনেকটা খামখেয়ালি আবহাওয়া চলছে এখন।
তাই এখনকার চুলের সাজটাও হওয়া চাই সময়ের সঙ্গে মানিয়ে। যেন গরমে অস্বস্তি না হয়, যেন বৃষ্টিতে ভিজে ঠান্ডা না লেগে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
খোঁপাটা গোল বলেই মাথার সামনের চুল ফুলিয়ে নিন। এরপর পেছনে সব চুল রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন। আটকানো সব চুলের এক পাশে একটু চুল রেখে বাকি চুল দিয়ে সাধারণ হাতখোঁপা করুন।
এবার খুলে রাখা বাকি চুল দিয়ে খোঁপার ওপর দিয়ে ঢেকে ক্লিপ লাগিয়ে দিন। খেয়াল রাখবেন, চুলগুলো যেন ভালো করে আটকানো হয়। প্রয়োজনে হেয়ার স্প্রে ব্যবহার করে একটু শক্ত করতে পারেন।
সামনের কিছুটা চুল হালকা চূড়ার মতো করে উঁচু করে নিতে হবে। বাকি চুলগুলো আঁচড়ে পেছনে নিচু করে খোঁপা করাই হলো উঁচু খোঁপা। যাদের মাথায় চুল একটু কম, তাদের জন্য আদর্শ চুল বাঁধার স্টাইল হলো উঁচু খোঁপা।
যাদের মুখ গোলাকৃতি, তাদের জন্য বেণি খোঁপা বেশি মানানসই। এজন্য সামনের চুলটা পাফ করে অর্থাৎ একটু ফুলিয়ে নিন। আবার যাদের কপাল বেশ চওড়া, তারা সামনে কিছু চুল রেখে সাইড সিঁথি করে সেট করে নিন।
এবার পেছনের চুল নিয়ে মাথার নিচের দিকে লম্বা বেণি করুন। চুল ছোট থাকলে পরচুল নিয়ে বেণি করুন। বেণিটা গোল করে পেঁচিয়ে খোঁপার মতো করে ক্লিপ দিয়ে আটকে দিন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031