ব্রেকিং নিউজঃ

আমি কি পরব তা একান্তই আমার ব্যাপার

অভিনেত্রী নুসরাত ভারুচা। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

অনেকে পোশাকটির প্রশংসা করেছেন। অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্যই বেশি দেখা গেছে।

নুসরাত ভারুচা বলেন, আমরা এমন এক দেশে বাস করি যেখানে সবার বাকস্বাধীনতা রয়েছে। তাই যা মনে আসে সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। কিন্তু তাদের যেমন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, ঠিক তেমনি আমি কি পরব তা একান্তই আমার ব্যাপার।

নুসরাত আরো বলেন, আমি পোশাকটি নিজের জন্য পরেছি, অন্য কারো জন্য নয়। সবাই এটির প্রশংসা করবে অথবা দুই দিনের মধ্যে আলোচনায় আসবে-এমন ভেবে আমি পোশাক পরিনি। পোশাকটি পরেছি, অনুষ্ঠানে হাজির হয়েছি, অনেক মজা করেছি এবং এরপর বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি।

নেতিবাচক মন্তব্যগুলো মোটেও আমলে নেই না এবং বিরক্তও হই না। এমনকি কে কি মন্তব্য করছে পড়েও দেখি না। ছবি পোস্ট করার পর তা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা থাকে না।

তিনি বলেন, যদি এই পোশাক আমার ঠিকঠাক না হতো তাহলে পরতাম না। পোশাক কতটা সাহসী ছিল এবং এ নিয়ে মন্তব্য কেমন হবে চিন্তা করিনি। পোশাকটি পরার পর আমাকে সুন্দর না দেখালে কখনোই পরতাম না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930