ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার মুক্তিতেও চিন্তিত মির্জা ফখরুল

আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য উদগ্রীব হয়ে ছিলাম বলেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি আরো বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য উদগ্রীব হয়ে ছিলাম, আজ অন্তত এতটুকু শান্তি পাওয়া যাবে যে তিনি ৬ মাসের জন্য বেরিয়ে এসে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন। কিন্তু আমি চিন্তিত, তিনি বাইরে যেতে না পারলে কিভাবে চিকিৎসা করাবেন?  আমরা এই বিষয়ে কথা বলছি, তারপরে আমরা জানাব।

তিনি বলেন, আমি মনে করি, এই সিদ্ধান্ত আমাদের যাচাই করে দেখতে হবে। শর্ত সাপেক্ষে মুক্তি কতটা আমরা ইতিবাচকভাবে নেব, সেটা আমাদের দলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

এরআগে, শর্ত সাপেক্ষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে গুলশানের নিজ বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরো বলেন, বিদেশে গমন না করার শর্তে প্রধানমন্ত্রীর আদেশে খালেদা জিয়ার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে। বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, হাসপাতালে গিয়েও তিনি চিকিৎসা নিতে পারবেন। তবে তাকে ঢাকার নিজ বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে এবং এই সময় তিনি বিদেশ যেতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে মুক্তি দিলেই এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031