ব্রেকিং নিউজঃ

আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল: ওবায়দুল কাদের

করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এদিকে জাতির উদ্দেশে আগামী বুধবার (২৫ মার্চ) ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসউইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ভাষণের সময় জানানো না হলেও ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাস মোকাবিলায় তিনি দেশবাসীকে দিক নির্দেশনা দেবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930