ব্রেকিং নিউজঃ

ফ্রান্সের পার্লামেন্টে ফের ইসলামবিরোধী বিল পাশ

ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ফ্রান্স। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিুকক্ষে একটি বিল পাশ করা হয়েছে।

দেশটির সরকারের ভাষায়, ‘র‌্যাডিক্যাল ইসলাম’ তথা ‘মৌলবাদি ইসলাম’র বিরুদ্ধে লড়াই করতে বিলটি আনা হয়েছে।

তবে বিশ্লেষক ও ইসলামি পণ্ডিতরা বলছেন, মুসলিম ও তাদের ধর্মবিশ্বাসকে টার্গেট করতেই এই নতুন আইন করা হচ্ছে।

বিলটি আইনে পরিণত হলে ফ্রান্সের সব মসজিদ, ইসলাম সংশ্লিষ্ট সমিতি, সরকারি অফিস ও স্কুলগুলোতে নজরদারি করতে পারবে সরকার।

শুধু তাই নয়, এর মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে।

এএফপি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930