ব্রেকিং নিউজঃ

ড. ইউনূসকে হাইকোর্টে তলব

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক  ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট।

নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করায় আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করা হয়েছে।

একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও হাইকোর্টে তলব করা হয়েছে।

আগামী ১৬ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মো. ইউসুফ আলী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930