সরকার পতন আন্দোলনে ৪ দল নিয়ে নূরের জোট!
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেওয়া হয়।
এই চার সংগঠন হলো গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক এবং ডাকসুর সাবেক ভিপি নুর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুম।
একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একসঙ্গে পালনের ঘোষণা দিয়েছে চারটি সংগঠন।
চার সংগঠনের কর্মসূচির মধ্যে রয়েছে-১ মার্চ জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সম্মাননা, ১২ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে সুবর্ণজয়ন্তী সমাবেশ, ২৬ মার্চ স্ব স্ব সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন, ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দিবস পালন।
এছাড়াও দেশব্যাপী বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।
জোনায়েদ সাকি বলেন, আমরা গণমানুষের রাজনীতি বাংলাদেশে গড়ে তুলতে চাই।
তারই অংশ হিসেবে একসঙ্গে কিছু কাজ করছি। গণমানুষের রাজনীতি এগিয়ে নিয়ে জনগণের নিজস্বতা প্রতিষ্ঠা করতে চাই।
এই প্রক্রিয়ায় সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে ঐক্যের ভিত্তি।
আপাতত জনগণকে ঐক্যবদ্ধ করাই লক্ষ্য। নুরুল হক নুর বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এই যাত্রা চলমান থাকবে।
এই চিন্তার সঙ্গে কেউ যুক্ত হতে চাইলে তাদের আহ্বান জানাই। নঈম জাহাঙ্গীর বলেন, সরকারের দেশ পরিচালনার কোনো নৈতিক অধিকার নেই।
নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স পূরণ করে ভোটের নামে নজিরবিহীন প্রহসন করা হয়েছে।
সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম একটি অন্তবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
নোয়াখালীর অপরাজনীতি বন্ধ, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার এবং কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ দলীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের দাবিতে হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অবস্থান ধর্মঘট প্রত্যাহারের পর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন আবদুল কাদের মির্জা।
একই দাবিতে এর আগে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানিগঞ্জ থানার সামনে নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। তাই আপাতত পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে না। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।
