ইসরায়েল যুদ্ধ প্রস্তুতির জন্য বিমান মহড়া চালাচ্ছে
ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিমান বাহিনী যুদ্ধ প্রস্তুতি উন্নয়নের লক্ষে বিমান মহড়া শুরু করেছে।
জাতিসংঘের অঙ্কিত ইসরায়েল ও লেবাননের ব্লু লাইন বরাবর তারা এই সামরিক মহড়া শুরু করে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ইসরায়েলের এই মহড়া চলবে।
এই বিমান মহড়ার ফলে ইসরায়েলজুড়ে এয়ার ট্রাফিক বৃদ্ধি পাবে এবং উত্তর ইসরায়েলেও বিস্ফোরণের শব্দ যাবে।
প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই মহড়ার মাধ্যমে ইসরায়েল উত্তর ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতি নির্ণয় করতে সক্ষম হবে, পাশাপাশি আঞ্চলিক আধিপত্য ধরে রাখা, দেশের আকাশসীমা রক্ষা করা এবং বিমান আক্রমণ করে গোয়েন্দা তথ্য সংগ্রহও অনুকরণ করতে পারবে।
সাম্প্রতিক মাসে ইসরায়েলি বিমানবাহিনীর বিরুদ্ধে লেবাননের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ ব্লু লাইন বরাবর ইসরায়েলের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার তদন্তে স্বাধীন কমিশন ইসরায়েলের বিমান ভূমধ্যসাগর থেকে লেবাননের রাজধানী বৈরুতের ওপর দিয়ে উড়ে যায় যা লেবাননের জনগণের জন্য যন্ত্রণাদায়ক একটি বিষয়।
দেশটি লেবাননের সঙ্গে প্রয়োগিকভাবে (টেকনিক্যালি) যুদ্ধে লিপ্ত রয়েছে।
এছাড়া প্রতিবেশী দেশ সিরিয়ায় ইসরায়েল শত শত বিমান অভিযান পরিচালনার কথা স্বীকার করে। ইরান সমর্থিত গোষ্ঠী ওই অঞ্চলে স্থায়ী ঘাঁটি গাড়তে না পারে তার জন্য ইসরায়েল ওই অভিযান চালায় বলে তাদের দাবি।
পশ্চিমবঙ্গে ৫ টাকায় খাবারের প্রকল্প চালু সোমবার সিরিয়ার সেনাবাহিনী দামেস্কে আকাশ প্রযুক্তি দ্বারা ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায়।
তবে এ বিষয়ে ইসরায়েল বিমান বাহিনী কোনো মন্তব্য করেনি।
