ব্রেকিং নিউজঃ

একের পর এক ইসরাইলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনি-লেবাননের যোদ্ধারা

আরো একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ভূপাপিতত করেছে ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে, গাজার উত্তরাঞ্চলে।

ইসরায়েল ও ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানায়, ভূপাতিত করার পর ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ধ্বংস না করে সেটি নিজেদের হেফাজতে রেখেছে তারা।

পার্সটুডের খবরে বলা হয়, এ নিয়ে ১৫ দিনে ইসরায়েলি ৪টি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা।

এসব গোয়েন্দা ড্রোন ফিলিস্তিন ও লেবাননে নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল।

জেরুজালেম পোস্ট বলছে, সম্প্রতি ইসরায়েলি অনুপ্রবেশ বন্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা।

সম্প্রতি ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসের সঙ্গে যুদ্ধের পরোক্ষ হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

দেশটির সেনাপ্রধান লে. জেনারেল আভি কোচাভির এমন প্রকাশ্য বার্তা দেয়ার পর নড়েচড়ে বসে প্রতিরোধ যোদ্ধারা।

তিনদিনে তিনটি ইরসায়েলি ড্রোন ভূপাতিত করা হয়। এর মধ্যে দুটি ফিলিস্তিনের হামাসের দ্বারা এবং অপরটি লেবাননে হিজবুল্লাহর দ্বারা ভূপাতিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930