ব্রেকিং নিউজঃ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

করোনা ভাইরাস প্রতিরোধে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ রবিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ দেয়া হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪জন। মারা গেছেন দুজন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031