ব্রেকিং নিউজঃ

হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গেলেন বিএনপির সিনিয়র নেতারা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশি হামলায় আহত নেতাকর্মীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পূর্বের সহ সাধারণ সম্পাদক আলামিন খান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরর সহ সাংগঠনিক মো: আশিকুর রহমান, ঢাকা জেলার সহ-সভাপতি মো: তমিজ উদ্দিন, হাবিবউল্লাহ বাহার কলেজ ছাত্রদল নেতা রাহাত হোসেন, উজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ ব্যাপারি, উত্তরের কামরুজ্জামান, টঙ্গি থানার মনিরুজ্জামানসহ আহত অন্য চিকিসাধীন নেতাকর্মীদের খবর নেন হাবিব উন নবী খান সোহেল।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মামুন খান, আশরাফুল ইসলাম লিংকন, ওমর ফারুক কাওসার, পাভেল সিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যু্গ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম প্রমুখ।

এ সময় হাবিব উন নবী খান সোহেল বলেন, আমাদের এ সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহত নেতাকর্মীর দ্রুত সুস্থতা কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930