ব্রেকিং নিউজঃ

বাংলাদেশে ‘লকডাউনের’ কথা বলা হয়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় রাজধানী ঢাকা বা বাংলাদেশকে ‘লকডাউন’ করতে বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির বাংলাদেশ কার্যালয়ের যোগাযোগ ও গণমাধ্যম সম্পর্ক কর্মকর্তা কাতালিন বেরেচারু শনিবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে ডব্লিউএইচও’র যোগাযোগ ও গণমাধ্যম সম্পর্ক কর্মকর্তা কাতালিন বেরেচারু বলেন: ‘মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠকে ডব্লিউএইচও ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দেয়নি।

ডব্লিউএইচও ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ বজায় রাখার কয়েকটি বিকল্প উপায় উপস্থাপন করেছে। এর পাশাপাশি ডব্লিউএইচও লোকজনকে সুরক্ষায় পরামর্শ আরও সহজবোধ্যভাবে উপস্থাপন করেছে।’

এর আগে শনিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে ডব্লিউএইচও’র বাংলাদেশ প্রতিনিধির বৈঠকের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে ‘লকডাউন’ করার পরামর্শ দিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031