ব্রেকিং নিউজঃ

জামিন পেলেন শিকদার গ্রুপের এমডি রন হক

বাবার মৃত্যুর খবর শুনে দেশে ফিরেই গ্রেফতার হওয়া সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার জামিন পেয়েছেন।

বাবার জানাজায় অংশ নেয়ার সুযোগ দিয়ে মানবিক কারণ বিবেচনায় ৫ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেয়া হয়। আগামী ১০ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রন হককে গ্রেফতার করে ডিবির একটি দল।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

তবে মামলার অপর আসামি তার ভাই দিপু হক সিকদার পলাতক থাকায় গ্রেফতার দেখানো যায়নি বলে জানান গুলশান জোনের ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন।

গত ১৯ মে দুই ভাইয়ের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকেই তারা পলাতক ছিলেন।

ওই মামলার বিবরণীতে বলা হয়, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখা হয়।

তাদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। পরে সাদা কাগজে সই নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। সে সময় এ ঘটনা ঘটে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930