ব্রেকিং নিউজঃ

চীন নিষিদ্ধ করলো বিবিসির সম্প্রচার

সপ্তাহের মধ্যেই পাল্টা জবাব দিলো চীন। গেল সপ্তাহে চীন সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল চীনা

গ্লোবাল টেলিভিশন নেকওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিল করেছিল যুক্তরাষ্ট্র।

এবার ব্রিটিশভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিজ দেশে নিষিদ্ধ করলো চীন সরকার।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির জাতীয় রেডিও ও টেলিভিশন মন্ত্রণালয়ের বক্তব্য, বিবিসি ওয়ার্ল্ড নিউজ চীনের সম্প্রচার নীতি লঙ্ঘন করেছে।

তাই মন্ত্রণালয় মনে করছে, বিবিসির চীন সংক্রান্ত খবরের প্রতিবেদন সত্য ও নিরপেক্ষ নয়। এতে করে চীনের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির জাতীয় রেডিও ও টেলিভিশন মন্ত্রণালয়ের বক্তব্য, বিবিসি ওয়ার্ল্ড নিউজ চীনের সম্প্রচার নীতি লঙ্ঘন করেছে।

মন্ত্রণালয় মনে করছে, বিবিসির চীন সংক্রান্ত খবরের প্রতিবেদন সত্য ও নিরপেক্ষ নয়। এর ফলে চীনের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই সংবাদমাধ্যমটির সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত এসেছে। চীনের এমন কঠিন পদক্ষেপের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে লিখেছেন- ‘চীনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চীন বিশ্বজুড়ে সংবাদমাধ্যম ও ইন্টারনেটের ব্যবহারে বাড়াবাড়ি রকমের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।’

তাদের সাম্প্রতিক সময়ের এসব পদক্ষেপ বিশ্বের সামনে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে বলেও উল্লেখ করেন ডমিনিক।

এদিকে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্তে চীনের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এমন পদক্ষেপ চীনে গণমাধ্যমের স্বাধীনতায় চরম হস্তক্ষেপ। বছই দুই আগে সিজিটিএন ইউরোপে তাদের খবর সম্প্রচারের জন্য লন্ডনে দফতর খোলে।

কিন্তু গেল সপ্তাহে ‍যুক্তরাজ্যের সম্প্রচার মন্ত্রণালয় জানায়, সিজিটিএনের সম্পাদকীয় নীতির ওপর চীনের কমিউনিস্ট পার্টি প্রভাব বলয় তৈরি করছে। এটি ব্রিটিশ আইন বিরোধী।

এরপরই যুক্তরাজ্যে সিজিটিএনের সম্প্রচার বন্ধ করা হয়। ওই সিদ্ধান্তের পরই অনুমান করা হয়েছিল যে, চীনও যেকোনও মুহূর্তে পাল্টা পদক্ষেপ নেবে।

এরই অংশ হিসেবে চীনে নিষিদ্ধ হলো বিবিসি ওয়ার্ল্ডের সম্প্রচার। চীনের যুক্তি, জিনজিয়াংয়ে উইঘুর নারীদের ধর্ষণ ও অত্যাচারের যে খবর প্রতিবেদন আকারে বিবিসি প্রকাশ করেছে, তা পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন।

যদিও শুরু থেকেই চীনের এমন দাবির বিরোধিতা করেছে বিবিসি। এক বিবৃতিতে বিবিসি জানিয়েছে, চীন এমন সিদ্ধান্ত নেয়ায় তারা হতাশ।

বিবিসি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনও ভয় কিংবা পক্ষপাতিত্ব না করে বিবিসি খবর সংগ্রহ ও প্রকাশ করে।

ওই বিবৃতিতে বিবিসি আরও জানায়, চীনের শুধুমাত্র কিছু আন্তর্জাতিক হোটেল ও কূটনৈতিক অঞ্চলে বিবিসির সম্প্রচার হলো। দেশটির সাধারণ মানুষ বিবিসি সংবাদ দেখতে পেতো না কখনোই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930