ঢাকায় নেমেই গ্রেফতাৱ ৱান হক সিকদার
ঢাকায় নেমেই গ্রেফতাৱ হলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার।
তিনি বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন। একটি হত্যাচেষ্টার মামলার আসামি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতাৱ করা হয়। ডিবির গুলশান বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
ডিবির অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলায়েন প্রথম আলোকে বলেন, এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়নি।
এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।
গত ১৯ মে মামলা দায়ের করা হয়।
