বিশ্বের ৪৫টি দেশের নৌবাহিনী নিয়ে আরব সাগরে মহড়া চালাচ্ছে পাকিস্তান
বিশ্বের ৪৫টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে বিশাল নৌ মহড়া শুরু করছে পাকিস্তান।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে ইসলামাবাদের আয়োজনে আরব সাগরে ছয়দিন এই নৌ মহড়া চলবে।
এই নৌ মহড়াকে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দারুণ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এর এক প্রতিবেদনে বলা হয়, ‘আমান-২০২১’ শীর্ষক এ নৌ মহড়ায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে তুরস্ক, আমেরিকা, চীন, রাশিয়া রয়েছে।
এই মহড়া শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ‘শান্তির জন্য একসঙ্গে’ শীর্ষক স্লোগানে আয়োজিত এ মহড়া প্রসঙ্গে পাকিস্তানের নৌবাহিনী বলেছে, জলদস্যু, সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ রুখতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এ মহড়ার লক্ষ্য।
ইসলামাবাদভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ও পাকিস্তানের সাবেক লেফটেন্যান্ট জেনারেল তালাত মাসুদ মস্কো ও বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রতিদ্বন্দ্বীসহ ৪৫টি দেশকে একসঙ্গে আনার বিষয়টি উল্লেখযোগ্য।
