ব্রেকিং নিউজঃ

আমরা কেবল আল্লাহকে ভয় পাই, কোনও মানুষকে নয়: ওয়াইসি

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি প্রধান বিরোধীদল কংগ্রেস সম্পর্কে বলেছেন, কংগ্রেস দল, বিজেপি ও আরএসএসকে ভয় পায়।

আর মজলিশের (‘মিম’) একেক জন সদস্য কেবলমাত্র আল্লাহ্‌কে ভয় পায়। কোনও মানুষকে তারা ভয় পায় না। তা সে যেই হোক না কেন।

এমনকি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোক না কেন। মোদিকে আমরা কখনও ভয় পাই না এবং পাবোও না ইন-শা আল্লাহ্ ‌তায়ালা।

রোববার (৭ ফেব্রুয়ারি) উগ্র হিন্দুত্ববাদী বিজেপিশাসিত গুজরাটের আহমেদাবাদে এক নির্বাচনী সমাবেশর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াইসি বলেন, কেউ যদি বলে মাথানত করো। তা হতে পারে না। যদি কারও কাছে মাথানত করতে হয় তিনি হলেন জমিন ও আসমানের মালিক। মানুষের সামনে মাথানত নয়।

আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের আগে প্রথম জনসভায় বক্তব্য দিতে আসা ওয়াইসি বলেন, সংবিধান নিয়ে মজলিশ হিন্দুত্ববাদের মুখোমুখি হবে।

সংবিধান দিয়ে আমরা হিন্দুত্ববাদকে চ্যালেঞ্জ জানাব। জনগণ কংগ্রেসকে ৭০ বছর ধরে ভোট দিয়েছে কিন্তু তারা (কংগ্রেস) তাদের পক্ষে কিছুই করেনি।

এখন যেহেতু আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনারা আমাদের বিজেপির বি-টিম বলছেন।

আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের জন্য ‘মিম’ ৬টি ওয়ার্ডে ২১ জন প্রার্থী দিয়েছে।

রোববার মোটর বাইক মিছিলের পরে ওয়াইসি আহমেদাবাদ রিভারফ্রন্টে একটি জনসভায় বক্তব্য রাখেন।

ওয়াইসি বলেন, আমরা এখানে নির্বাচন জয়ের জন্য নয়, মানুষের হৃদয় জয় করতে এসেছি।

যদি ‘মিম’ প্রার্থীরা জয়ী হন, তাহলে আমরা আপনাদের ঘর তৈরি করে দেবো এবং এলাকায় উন্নয়নমূলক কাজ করব। যদি এটি না ঘটে তবে আমি নিজে এখানে এসে আহমেদাবাদের রাস্তায় সত্যগ্রহ করব।

ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, চীন এক হাজার বর্গকিলোমিটার পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে কিন্তু মোদী এমনকি ‘চীন’ শব্দটিও বলেনি! আপনার বুকের ছাতি যদি ৫৬ ইঞ্চি হয় তাহলে চীন ইস্যুতে কথা বলতে এত ভয় কেন?

নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে মিম প্রধান ওয়াইসি প্রধানমন্ত্রীর সমালোচনা করায় বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930