ব্রেকিং নিউজঃ

পুলিশ ক্যাডার থেকে ওসি নেওয়ার প্রস্তাব

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ ক্যাডার থেকে নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কার্যালয়ে তথ্য জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যানে বলেন, থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ ক্যাডার থেকে নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হয়েছে। এটা করা হলে দুর্নীতি অর্ধেক কমে যাবে।

এসময় ইকবাল মাহমুদ আরো বলেন, মাঠ পর্যায় থেকে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি বিদ্যমান। কালো টাকা সাদার নামে ঘুষের টাকা বৈধকরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

এসময় ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে দুদক চেয়ারম্যান জানান, ২০১৯ সালে দুদকে মোট ২১,৩৭১টি অভিযোগ আসে। এর মধ্যে অনুসন্ধান হয় ১,৭১০টির। মোট মামলা হয় ২৬৩ টি ও চার্জশিট ২৬৭টি। সাজার হার ৬৩ শতাংশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930