ব্রেকিং নিউজঃ

তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে হুশিয়ার উচ্চারন করে বলেছেন, তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

তিনি রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপির নেতারা এখন হাঁকডাক শুরু করেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না।

তিনি বলেন, জেল-জুলুম,নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

তিনি বিএনপির পরাজিত মেয়রপ্রার্থীদের উদ্যোগে আন্দোলনের ডাকের সমালোচনা করে বলেন, রোদনভরা ব্যর্থতার কাহিনী শুনে জনগণের কী লাভ হবে?

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31