ব্রেকিং নিউজঃ

করোনা আতঙ্কে ভারতে কারাগার রণক্ষেত্র, নিহত ১

করোনা ভাইরাস আতঙ্কে রণক্ষেত্র হয়েছে ভারতের দমদম কেন্দ্রীয় কারাগার। পুলিশ ও বন্দিদের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না পড়ে, সে জন্য সাময়িকভাবে পরিবারের লোকজনের সঙ্গে বন্দিদের সাক্ষাৎ বন্ধ করে দেয় রাজ্য কারা দফতর। এই সিদ্ধান্ত ঘিরেই সংঘর্ষ শুরু হয়।

জেল সূত্রে খবর, দমদম কারাগারে এক নম্বর ওয়ার্ডে বিচারাধীন বন্দিরাই থাকেন। পরিবারের সঙ্গে সাক্ষাৎ বন্ধের প্রতিবাদে এ দিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। জেল সুপার নিজে বিক্ষোভ থামাতে গেলে, তার সামনে একাধিক দাবি নিয়ে হাজির হন তারা। বন্দিরা বলতে থাকেন- সাজাপ্রাপ্ত বন্দিদের মতো তাদেরও প্যারোলে ছাড়তে হবে।

এ নিয়ে জেল কর্তৃপক্ষ এবং বন্দিদের মধ্যে বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন জেল পুলিশ ওয়ার্ডের মধ্যেই বিচারাধীন বন্দিদের উপর লাঠিচার্জ করে। পাল্টা ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর চালায় বন্দিরা। জেলের ওয়ার্ডে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি মই এনে পাঁচিল টপকানোর চেষ্টা করেন কোনও কোনও বন্দি।

শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, পুলিশকে শূন্যে গুলি চালানোর নির্দেশ জারি করা হয়।

বন্দিদের পরিবারের দাবি, জেল রক্ষীরা ভিতরে বন্দিদের লক্ষ্য করে গুলি চালায়। তাতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

তবে কারা কর্তৃপক্ষের কর্মকর্তারা গুলি চালানোর কথা অস্বীকার করেছেন। তারা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। খবর: আনন্দবাজার

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031